প্রতিপক্ষকে মারার পর অস্ত্র হাতে উল্লাস করা কিশোর গ্যাংয়ের ৭ জন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৩, ১৬:০৪আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৬:১০

রাজশাহী নগরীতে প্রতিপক্ষকে মারধর ও কোপানোর পর অস্ত্র হাতে উল্লাসের ঘটনায় কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতেই অভিযান চালিয়ে সাত কিশোরকে গ্রেফতার করে। সেই সঙ্গে অস্ত্রগুলো জব্দ করেছে পুলিশ।

গ্যাংটির গ্রেফতার সদস্যরা হলো- মাসুমের ছেলে সোহেল রানা (২১), রাজু আহমেদের ছেলে মনিরুল ইসলাম অপূর্ব (২২), নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম সম্রাট (২১), আব্দুর রহিমেরে ছেলে নাজমুস সাকিব আবির (২১), রিপন শেখের ছেলে মোহাইমিনুল শেখ (২০), জসিম উদ্দিনের ছেলে জিসাদ ও সালাম হোসেনের ছেলে মারুফ হোসেন।

স্থানীয়রা জানান, তিন দিন আগে গাংপাড়া এলাকার কিশোর গ্যাং সদস্যরা চাঁদাবাজির টাকায় খাওয়া-দাওয়া করে অস্ত্র হাতে নাচানাচি করে শোডাউন করে আতঙ্ক সৃষ্টি করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (শাহ মখদুম জোন) নূর আলম সিদ্দিকী বলেন, অস্ত্র হাতে একদল কিশোরের নাচানাচির একটি ভিডিও আমাদের নজরে আসে। এরপর মঙ্গলবার রাতভর ওই এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আমরা আটক করি। তাদের সবার বয়স ১৮ বছরের ওপরে। এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি কিশোরদের আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে শাহ মখদুম থানায় মামলা করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে উল্লাস করছে একদল কিশোর। বাজনার তালে তালে তারা অস্ত্র উঁচিয়ে নাচানাচি করছে। কিশোরদের এই উল্লাসের ভিডিওটি ছিল নগরীর বড়বনগ্রাম গাংপাড়া এলাকার।

সাত কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করে শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন জানান, রাতেই অভিযান চালিয়ে সাত কিশোরকে আটক করেছে। তারা সবাই গাংপাড়া এলাকার। তাদের কাছ থেকে দেশীয় বেশকিছু অস্ত্র উদ্ধারও করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যার পর হাতে রামদা, চাইনিজ কুড়াল, চাকুসহ নানা ধরনের অনেক অস্ত্র হাতে খোলা আকাশের নিচে একদল কিশোরের উল্লাস করার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এই কিশোরদের খোঁজ শুরু করে। ভিডিওটি ছিল ১৯ সেকেন্ডের। অস্ত্র হাতে তালেবানি কায়দায় একদল কিশোর নাচানাচি আর উল্লাস করছে। সঙ্গে বাদ্যও বাজছে। তালে তালে কিশোররা নাচছে। তাদের হাতে রামদা, চাইনিজ কুড়াল, চাকুসহ নানা ধরনের অনেক অস্ত্র। একজন এরই মধ্যে বলছে, ‘এই মাইরা দিস না রে বাপ’!

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে মোট ৪৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা দুই, রাজপাড়া থানা এক, চন্দ্রিমা থানা চার, মতিহার থানা ১০, কাটাখালী থানা এক, শাহমখদুম থানা ১১, পবা থানা ৯, কাশিয়াডাঙ্গা থানা ২, কর্ণহার থানা ৩ ও দামকুড়া থানা ২ জনকে আটক করে। যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের