অবরোধে তাণ্ডব চালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩, ০৯:১৮আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৯:১৮

বগুড়ার শাজাহানপুরে বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ নেতার করা মামলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকেও আসামি করা হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। স্বেচ্ছাসেবক লীগের ওই নেতার নাম আহসান হাবিব রবি।

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জানান, আহসান হাবিব রবি তার সংগঠনের মাঝিরা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক। ভুলে তার নাম এজাহারে চলে এসেছে। চার্জশিটে তার নামটি বাদ যাবে।

মামলার বাদী শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মাঝিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারেক হোসেন সুমন জানান, আহসান হাবিব রবি জামায়াত-বিএনপির সঙ্গে নাশকতার মামলার আসামি ছিলেন। এখন স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে জড়িত তা জানা ছিল না। দলীয় ফোরামে আলোচনা করে তার আসামি থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী জানান, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক দায়িত্বশীল নেতা ব্যক্তি স্বার্থে জামায়াত-শিবির ও বিএনপির অনেক নেতাকর্মীকে দলে ভিড়িয়েছেন। সেখানে স্বেচ্ছাসেবক লীগের ৯০ শতাংশ বিএনপি ও জামায়াত থেকে আসা। আর এ বিষয়টি সবার জানা।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, অবরোধের প্রথম দিন গত ৩১ অক্টোবর সকালে বিএনপির নেতাকর্মীরা শাজাহানপুরের বেতগাড়ি বাইপাস মোড়ে মহাসড়কে পিকেটিং করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহবার হোসেন ছান্নু এবং সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেলে বনানী মোড়ে আয়োজিত শান্তি সমাবেশে যাচ্ছিলেন। তখন বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেন ও সাতটি মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। ককটেল
বিস্ফোরণ ঘটালে সোহরাব হোসেন ছান্নু ও জাহিদুল হক আরজুসহ ৮/১০ জন আহত হন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য তারেক হোসেন সুমন বাদী হয়ে শাজাহানপুর থানায় বিস্ফোরক আইনে ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেককে আসামি করে মামলা করেন। পরে দেখা যায় ২২ নম্বর আসামি করা হয়েছে আহসান হাবিব রবিকে। তিনি পেশায় ঠিকাদার ও সাজাপুর চকপাড়ার ময়না মিয়ার ছেলে।

এ প্রসঙ্গে আহসান হাবিব রবি জানান, তিনি শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সাংগঠনিক সম্পাদক। ব্যক্তি আক্রোশে তাকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নাশকতার মামলার আসামি করা হয়েছে। পুলিশ তদন্ত করলেই প্রকৃত সত্য প্রকাশ পাবে।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, তদন্ত চলছে; শেষ হলে রবি হামলার ঘটনায় জড়িত কি না তা নিশ্চিত হওয়া যাবে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে