বাড়ির দরজায় পোস্টার লাগিয়ে চাঁদা দাবি, আতঙ্কে গ্রামবাসী

বগুড়া প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৩, ১৮:১৫আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৮:৩২

বগুড়ার আদমদীঘিতে দুর্বৃত্তরা দুটি বাড়িতে পোস্টার লাগিয়ে ও ফেলে রেখে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেছেন। সময়মতো চাঁদার টাকা না দিলে রক্তপাত ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার জিনইর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নয়ন হোসেন ও পাশে জামিলের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, আদমদীঘির জিনইর গ্রামের লবির উদ্দিনের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী নয়ন হোসেন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দরজায় একটি পোস্টার লাগানো দেখেন। সেখানে লেখা রয়েছে, ‘দুদিনের মধ্যে বলাকার মোটর হাউজের মধ্যে পাঁচ হাজার টাকা রেখে দিবি। নইলে রক্তপাত ঘটবে মাগরিবের নামাজের পর।’

তার পাশের জামিলের বাড়ির দরজাতে একই ধরনের পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়। নয়ন হোসেন জানান, বুধবার রাতে খাওয়া শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন কে বা কারা চাঁদা চেয়ে ঘরের দরজায় পোস্টার লাগিয়েছে। বিষয়টি গ্রামবাসী ও পুলিশকে অবহিত করা হয়েছে।

প্রতিবেশী জামিলের স্ত্রী জানান, দুর্বৃত্তরা পাঁচ হাজার টাকা চাঁদা চেয়ে তাদের বাড়ির দরজায় কাগজ রেখে গেছে। এ ঘটনায় তারা আতঙ্কিত।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা এর সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করলেও তাদের নাম লেখা হয়নি। তার ধারণা, এটা ছোট বাচ্চাদের কাজ। এরপরও তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
ট্রাম্পের হুমকির মুখে ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের
ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম