নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহি, নিয়েছেন মনোনয়ন ফরম

রাজশাহী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৩, ২১:৩০আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ২১:৩০

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এজন্য রাজশাহী-১ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন তিনি।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে রাজশাহী-১ আসনে প্রার্থী হতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। সেখানে জাতীয় পরিচয়পত্র অনুসারে প্রার্থী হিসেবে মাহিয়া মাহির নাম লেখা হয়েছে শারমিন আক্তার নিপা।

মনোনয়নপত্র তোলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। এর আগে নৌকার প্রার্থী হতে রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম তুলেছিলেন। তবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাকে বিবেচনা করেনি। এ কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি।

মাহিয়া মাহি বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলাম। এজন্য দুটি আসনের মনোনয়ন ফরম তুলেছিলাম। তবে দল আমাকে বিবেচনা করেনি। এজন্য আমার মনে কোনও কষ্ট নেই। যারা বছরের পর বছর রাজনীতি করছেন, তারা মনোনয়ন পাওয়ার যোগ্য। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে। এখানে আমার খারাপ লাগার বিষয় নেই। আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে যাচ্ছি। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করাটা আমার দায়িত্ব। প্রার্থী যত হবে, কেন্দ্রে ভোটার তত বেশি আসবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতেই আমি প্রার্থী হচ্ছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, চিত্রনায়িকা মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তার নানার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ এবং তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসনের মধ্যে যেকোনো একটিতে তিনি নির্বাচন করতে কিছুদিন ধরে মাঠ চষে বেড়াচ্ছেন। তবে শেষ পর্যন্ত রাজশাহী-১ আসনেই প্রার্থী হতে তার পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। একটি আসন থেকে নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি।

এবার রাজশাহী-১ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। ২০০৮ সাল থেকেই তিনি এই আসনের সংসদ সদস্য। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আখতার ডালিয়া ও তানোরের মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী। এছাড়া নতুন নিবন্ধন পাওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হতে মনোনয়নপত্র তুলেছেন দলটির গোদাগাড়ী উপজেলা সভাপতি শামসুজ্জোহা বাবু।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী