বগুড়ায় সেপটিক ট্যাংকের গ্যাসে দু’শ্রমিকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০২ মার্চ ২০১৬, ১৩:২০আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৩:২০

নিহত দুই শ্রমিক

বগুড়ার শেরপুরে দুবলাগাড়ি এলাকায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ বাড়ির মালিক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছে।

নিহত শ্রমিকরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের জহুরুল ইসলাম (৩৫) এবং খানপুর ইউনিয়নের সাগর মিয়া (২২)।

শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, দুবলাগাড়ি এলাকায় আবুল কালাম আজাদ বাড়ি নির্মাণ করছেন। বুধবার সকাল ৯টার দিকে শ্রমিকরা নবনির্মিত সেপটিক ট্যাংকের ঢালাই করা ছাদের সাটার খুলছিলেন। পরে  ট্যাংকের ভেতরে নামলে জহুরুল ইসলাম ও সাগর মিয়া মারা যান।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। লাশ দুটি উদ্ধার করতে গিয়ে স্টেশন অফিসার সোহেল রানা অসুস্থ হয়ে পড়েন।

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের