স্বতন্ত্র প্রার্থীকে হুমকি আ.লীগ নেতার, শোকজ খেলেন নৌকার প্রার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৭:১৫

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরুর এজেন্টদের ভোটকেন্দ্রে থাকতে না দেওয়ার হুমকির অভিযোগে ওই আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী চয়ন ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মামুন-অর-রশিদ এ নোটিশ দেন।

যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরুর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ প্রার্থী চয়ন ইসলামকে নোটিশ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দ্বারিয়াপুর রাসেল স্মৃতি সংঘ নির্বাচনি ক্যাম্প উদ্বোধনের সময় ঈগল প্রতীকের প্রার্থী হালিমুল হক মিরুকে তিক্ত, উসকানিমূলক ও মানহানিকরভাবে দ্বারিয়াপুরে প্রতিহত করার জন্য কর্মী সমর্থকদেরকে নির্দেশনা দেন এবং ভোটের দিন ঈগল মার্কার পোলিং এজেন্টদের কেন্দ্রে উপস্থিত থাকতে না দেওয়ার হুমকি দেন।

তার এই বক্তব্যের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চয়ন ইসলামের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না সেই মর্মে ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়ারপুর মহল্লায় নৌকার নির্বাচনি ক্যাম্প উদ্বোধনকালে এক বক্তব্যে সাবেক মেয়র বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বলেন, মিরু দ্বারিয়াপুর এলে প্রতিহত করা লাগবে। শাহজাদপুর পৌরসভার ভেতরে তার ভোট করার অধিকার নাই। সে একজন খুনি হিসেবে পরিচিত। সে মেয়র পদে দাঁড়িয়েছিল, মেলা মাস্তানি দেখাইছে। তখন আমরা বিএনপি করতাম আমাদের পাওয়ার ছিল না। এখন যদি ওর কোনও বাপ থাকে নিয়ে আসুক। নির্বাচন করছে করুক। পরিস্থিতি বলে দেবে কখন কী করতে হবে।

তিনি আরও বলেন, শক্তিশালী এজেন্ট তো আমরাই দেবো, যেহেতু ওয়ার্ড আমার। মিরু এজেন্ট খুঁজবে। মিরুর এজেন্ট ঢুকতে পারবে না। আমাদের এজেন্ট বাহাদুরের মতো সেন্টারে থাকবে। কিন্তু মিরুর এজেন্টকে আমরা থাকতে দেবো না। আমাদের সঙ্গে যা করছে আমরা তা করবো। এখন তোর চেয়ে বেশি শক্তি আমাদের। 

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু নির্বাচনি অনুসন্ধান কমিটি বরাবর লিখিত অভিযোগ করেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী