টাকা ফেরত চেয়ে আ.লীগ নেতার বাড়ির সামনে বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪

মামলার খরচ হিসেবে নেওয়া টাকা ফেরতের দাবিতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার মৈত্রের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ৪০-৫০ জন নারী ওই বিক্ষোভ করেন।

এ সময় অনেককে গালিগালাজ করতে দেখা যায়। ওই বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উত্তম কুমার মৈত্র শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বিক্ষোভকারীরা তার গ্রামের বাড়ি এলাকার বাসিন্দা।

বিক্ষোভে অংশ নেওয়া খোকন মন্ডল মিল্টন নামের এক যুবক ও সেখানে থাকা কিছু নারীদের ওই নেতাকে অকথ্য ভাষায় গালাগালি করতে শোনা যায়। এ সময় ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান সবুজকে বিক্ষোভকারীদেরকে থামাতে দেখা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া খোকন মন্ডল জানান, প্রায় চার বছর আগে তার মা রানী শিকদারকে (৬০) ভুল বুঝিয়ে  শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ান। এ ঘটনায়  আইসিটি আইনে হওয়া মামলায় তার মা দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন।  তার বাবাও গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন পলাতক ছিলেন। কিন্তু পরে মন্ত্রীর হস্তক্ষেপে বাবা এলাকায় আসেন।

খোকন মন্ডল জানান, তার মায়ের মুক্তির জন্য মামলার খরচ হিসেবে চেয়ারম্যান (তৎকালীন সময়ে) উত্তম কুমার মৈত্র তিন লাখ টাকা নিয়েও কোনও কাজ করেননি। তার মা কাশিমপুর কারাগারে আটক। বর্তমানে অসুস্থ।

এই বিষয়ে উত্তম কুমার মৈত্র দাবি করেন, তাকে হেয়প্রতিপন্ন করতে ওই নারীর ছেলেসহ কিছু মহিলারা  তার বাড়ির সামনে মিছিল করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, বিক্ষোভের খবর শুনে সেখানে পুলিশ পাঠনো হয়েছিল। পুলিশের হস্তক্ষেপে সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম