রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা কমবে আরও

রাজশাহী প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ১৪:১৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৪:১৯

রাজশাহীতে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমছে। তাপমাত্রা দ্রুত কমে যাওয়ার কারণে বাড়ছে শীতের প্রকোপ। শীতের মাত্রাও অনেকগুণে বাড়িয়ে তুলেছে। ফলে এ অবস্থায় বিপাকে পড়েছেন এই অঞ্চলের মানুষ। তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেখা মিলছে ঘন কুয়াশাও। কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে এই জনপদের জনজীবন। কুয়াশায় মোড়া সকালে সড়ক পথে হেডলাইট ও ফগলাইট ব্যবহার করছেন চালকরা।

বুধবার (৩ জানুয়ারি) রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রাজশাহীতে গত ১৭ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে তাপমাত্রা আর নামেনি।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, বুধবার ভোর ৫টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ ছিল ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের হিসাবে, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তা মৃদু শৈত্যপ্রবাহ। এ ছাড়া ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী রাজশাহীতে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।

তবে এখন শৈত্যপ্রবাহ বলছে না আবহাওয়া অফিস। এই তাপমাত্রা ১০ এর নিচে নামলে তারা শৈত্যপ্রবাহ ধরবে। এরকম আবহাওয়া আরও এক সপ্তাহ থাকবে বলে জানিয়েছেন পর্যবেক্ষক লতিফা হেলেন।

এই আবহাওয়াবিদ বলেন, সোমবার ১০টার পরে সূর্যের দেখা মিলেছে। মঙ্গলবার সাড়ে ১২টার দিকে সূর্য দেখা গেছে। বুধবার সাড়ে ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলে। বৃহস্পতিবার তাপমাত্রা কিছু কমবে বলে জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের