টাইগারদের বিজয়ে রাজশাহীতে উল্লাস

রাজশাহী প্রতিনিধি
০৩ মার্চ ২০১৬, ০২:৪৭আপডেট : ০৩ মার্চ ২০১৬, ০২:৫৩

উল্লাসরত তরুণদের একটি দল টাইগাররা এশিয়া কাপের ফাইনালে। তাই বিজয়ের উল্লাসে ফেটে পড়েছে রাজশাহীবাসী। এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু করতালি আর স্লোগান। রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ, দড়িখরবনা, উপশহর এবং জিরোপয়েন্ট এলাকা থেকে মিছিল করতে দেখা যায় হাজারও সমর্থককে। ম্যাচ জেতার পর পরই উত্তেজনায় ফেটে পড়েন তারা।
জমকালো আতশবাজি দিয়ে উল্লাস করতে থাকেন নগরবাসী। সঙ্গে আছে মোটার বাইকের র‌্যালি। বিজয় উল্লাসকারীদের একজন উপশহর এলাকার সাদমান সাদিক বলেন, এই আনন্দ বলে বোঝাবার নয়। এই ম্যাচ জেতা আমাদের কাছে কোনও ব্যাপার ছিল না। আমরা আগামীতেও দেখিয়ে দেব। এই এশিয়া কাপ আমাদেরই হবে।
কাদিরগঞ্জ এলাকা থেকে আশিকুর রহমান আশিক বলেন, পাকিস্তানকে গতবারের জবাব দিয়েছি আমরা। আমাদের দলের আত্মবিশ্বাস দিয়েই আমরা নিশ্চিত জয় লাভ করবো।
জিরো পয়েন্ট থেকে পতাকা মিছিল নিয়ে এগোতে মাঝে থাকা ফজলে রাব্বি বলেন, আমরা তখনও দেখিয়েছিলাম আজও দেখিয়েছি। কিভাবে লড়াই করে নিজের প্রাপ্যটা ছিনিয়ে আনতে হয়। এর ধারাবাহিকতা রেখে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। ফাইনালে অবশ্যই লড়াই করেই জিতব।
এশিয়া কাপ জুড়ে নগরীর নিউমার্কেট, লক্ষীপুর, সাহেববাজার, রানীবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে খেলা দেখার জন্য অস্থায়ী বড় পর্দা বসানো হয়েছে।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম