তাড়াশে নসিমন-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ১৮:৩৯ আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৮:৫২

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশে নসিমন ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে মহাসড়কের হামকুড়িয়া খানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট অরবিন্দু সেন বলেন, ‘হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশ দিয়েই তিন চাকার যানবাহন চলাচলের আরেকটি সড়ক আছে। সেই সড়ক দিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমন গাড়ি ও ব্যাটারিচালিত একটি অটোভ্যান বিপরীত দিকে যাবার পথে হামকুড়িয়া এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক ও একজন নারী যাত্রীর মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘নিহতদের মধ্যে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হচ্ছে। বাকি মরদেহটি আমরা ঘটনাস্থলে আসার আগেই তার পরিবারের লোকজন নিয়ে যায়। আমরা এখন সেখানেই যাচ্ছি।’ এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি