রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রাজশাহী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ২১:২৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২২:৫৬

রাজশাহী নগরীর আরডিএ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সাহেব বাজার এলাকার এই মার্কেটে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওয়াহেদুল ইসলাম। 

তিনি বলেন, ‘রাত পৌনে ৮টা থেকে আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এই ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। মার্কেটে ঢোকার পথে দোতলায় একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এখনও নিয়ন্ত্রণে আসেনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কয়েক বছর আগে আরডিএ মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস। এরপরও সেখানে বাণিজ্যিক কার্যক্রম চলছিল।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম