ডিবি পরিচয়ে মোটরসাইকেল থামিয়ে ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৪, ১৯:২৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৯:২৪

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার গভীর রাতে শহরের জামিলনগর মোড়ে এ ঘটনা ঘটে। রবিবার রাত ১০টার দিকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। 

নজরুল ইসলাম শহরের জামিলনগর এলাকার কোরবান সাকিদারের ছেলে। সোমবার (১৫ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহিন বলেন, ‘অভিযোগের তদন্ত করছি আমরা।’

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম শহরের সাতমাথার সপ্তপদী মার্কেটের সামনে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। শনিবার রাত আড়াইটার দিকে ব্যবসার সাড়ে চার লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। জামিলনগর মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার পথরোধ করেন। একজনের মাথায় হেলমেট ও অন্যজনের মুখে মাস্ক ছিল। তারা নজরুলের টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর মোটরসাইকেল চালিয়ে তিনমাথার দিকে চলে যান। 

ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, ‘মোবাইল ব্যাংকিংয়ের কাজ শেষে প্রতিদিন রাত আড়াইটা থেকে ৩টার দিকে বাড়ি ফিরি। দুর্বৃত্তরা হয়তো আমাকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল। টাকা নেওয়ার আগে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে হুমকি-ধমকি দেন। ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার না হলে আমার ব্যবসার ক্ষতি হবে।’

সদর থানার পরিদর্শক শাহীনুজ্জামান শাহিন বলেন, ‘ওই ব্যবসায়ী রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত শুরু করেছি আমরা। টাকা ছিনিয়ে নেওয়ায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি