বোনের স্বামীকে হত্যার ১৮ বছর পর দুই ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৪, ১৬:২৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৬:২৯

জয়পুরহাটের পাঁচবিবিতে আ. কুদ্দুস হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কলন্দপুর গ্রামের অফির উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৪৪) ও নজরুল ইসলাম (৪৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্র নাথ মন্ডল।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আ. কুদ্দুস ও তার স্ত্রী শেওলা বেগমের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে শেওলা বেগম দৌড়ে সৎ ভাই অফির উদ্দিনের বাড়িতে যায়। সেখানে গিয়ে উপস্থিত হয় আ. কুদ্দুস। সেখানে আনিছুর রহমান ও নজরুল ইসলাম আ. কুদ্দুসকে কুপিয়ে জখম করে। এ সময় কুদ্দুসের বড় ভাই লুৎফর রহমান তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও  আহত করে। এ সময় ঘটনাস্থলেই মারা যান কুদ্দুস। এ ঘটনায় নিহতের বড় ভাই লুৎফর রহমান বাদী হয়ে ২০০৫ সালের ২১ নভেম্বর পাঁচবিবি থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এ ঘটনায় পুলিশের তৎকালীন এসআই আহসান হাবিব ২০০৬ সালের ২০ মার্চ ৩ জনকে অব্যাহতি দিয়ে দুই জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে সাত জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে আদালত আজ এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্র নাথ মন্ডল, উদয় সিং এপিপি। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন আফজাল হোসেন ও আবু কায়ছার।

/কেএইচটি/
সম্পর্কিত
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম