রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় শিশুসহ ভ্যানচালক নিহত

রাজশাহী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৪, ১৭:৪৫আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৭:৪৫

রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী শিশুসহ ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ওই দুই যাত্রী নিহত হন।

নিহতরা হলেন, ভ্যানচালক সিরাজ উদ্দিন (৫০), এবং ভ্যানের যাত্রী শিশু আব্দুল্লাহ (১০)।

নিহতের আত্মীয়রা জানান, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা রাফিউল নামক যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। বাসটি সইপাড়া এলাকায় এসে পৌঁছালে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও ভ্যানের যাত্রী শিশু আব্দুল্লাহ ঘটনাস্থলে নিহত হোন। এ সময় ভ্যানের আরও দুই যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন নিহত শিশুর বাবা আবদুল কুদ্দুস (৪০) এবং তার বোন নাফিজা (১৪)।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা দায়ের হচ্ছে। আহত-নিহতরা একদিলতলা হাটে পান বিক্রি করে তাদের গ্রাম বড়াইলে যাচ্ছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি