বগুড়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ২৩:০৯আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২৩:০৯

বগুড়ার ধুনটে খোকন সরকার নামে যুবকের বিরুদ্ধে তার বাবা আবদুল মান্নান সরকারকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া চৈতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্বজনদের উদ্ধৃতি দিয়ে ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, ছেলে মানসিক ভারসাম্যহীন।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত আবদুল মান্নান সরকার ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া চৈতারপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার ছেলে খোকন সরকার (২৫) দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। দেশে ফিরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সোমবার রাত ৮টার দিকে খোকন হঠাৎ লাঠি দিয়ে পিটিয়ে বাবা আবদুল মান্নান সরকারকে গুরুতর আহত করেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাত সাড়ে ১০টার দিকে ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে মানসিক ভারসাম্যহীন ছেলে খোকন সরকার তার বাবাকে পিটিয়ে হত্যা করলো তা তদন্তনাধীন। পলাতক খোকন সরকারকে আটকের চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

/কেএইচটি/
সম্পর্কিত
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
কোরবানির প্রাণীর হাটে এক ব্যক্তিকে ‘পিটিয়ে হত্যা’
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান