রাজশাহীতে খোলার কিছুক্ষণ আগে এলো প্রাথমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ

রাজশাহী প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৪, ১৫:৪২আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৫:৪২

রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহের কারণে গত দুই দিন স্কুল বন্ধ থাকার পর সর্বনিম্ন তাপমাত্রায় খুলেছে সব স্কুল। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই আগের নিয়মে স্কুলগুলো খুলেছে। তবে সকাল সাড়ে নয়টার দিকে আবারও স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

মঙ্গলবার জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় ছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, শনিবার (২০ জানুয়ারি) রাতে তাপমাত্রা কমে যাওয়ার কারণে দুই দিন স্কুল বন্ধ ঘোষণা করেছিল শিক্ষা দফতর। ওই দিন রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর একই সঙ্গে এই ঘোষণা দেয়।

রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী এবং বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিদ্যালয় বন্ধ থাকবে। রবিবার ও সোমবার (২১ ও ২২ জানুয়ারি) রাজশাহী জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বন্ধের নির্দেশনা দেওয়া হলো।

আজ প্রাথমিক স্কুল চালু করে আবার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘আমরা আবহাওয়ার খবর পেয়ে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। এটার পরামর্শ দিয়েছেন আমাদের উপপরিচালক। তিনি অফিসে এসে স্কুল বন্ধের নির্দেশ দেন।’

এ বিষয়ে কথা বলার জন্য প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক সানাউল্লাহকে বেশ কয়েকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া যায়নি।

স্কুল খোলার ঘোষণার পর শিশুদের সকাল থেকে স্কুলে যেতে দেখা যায়। রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকায় অবস্থিত মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে, বিভিন্ন শ্রেণির শিশুদের ছুটি বলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কী কারণে ছুটি তা বলা হচ্ছে না। একই অবস্থা অন্য সব প্রাথমিক বিদ্যালয়গুলোতে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘ক্লাস শুরু হওয়ার ১৫ মিনিট আগে স্কুল ছুটির বার্তা পেয়েছি। শিশুরাও স্কুলে চলে এসেছে। এখন বুঝিয়ে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। আকাশেও রোদ আছে। দুটি ক্লাস করিয়ে তাদের ছুটি দেওয়া যেত।’

জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন বলেন, ‘সোমবার তাপমাত্রা স্বাভাবিক হয়ে গিয়েছিল। মঙ্গলবার স্কুল (মাধ্যমিক) খোলার ঘোষণা দেওয়া হয়েছে। তাই আর বন্ধ করা হচ্ছে না। শিক্ষার্থীদের ক্লাসে বেশি চাপ দিতে নিষেধ আছে। তাদের রোদে পাঠাতে বলা হয়েছে। এখন আর বন্ধের মতো পরিস্থিতি নেই। সব শিক্ষার্থীরা স্কুলে চলে এসেছে। আমরা বিকালে বসে ঠিক করবো, বুধবার স্কুল খুলবে কিনা। এ বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, ‘আগামী কয়েক দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ সময় দিনের তাপমাত্রা বাড়বে ও রাতের তাপমাত্রা কমবে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।’

/কেএইচটি/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের