সিরাজগঞ্জে শীত উপেক্ষা করে কাজে বের হচ্ছে মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৪, ১১:১২আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১১:১২

সিরাজগঞ্জে গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৬টা ও ৯টায় সিরাজগঞ্জের বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সিরাজগঞ্জের আকাশে রোদের দেখা মিললেও আজ কুয়াশার চাদরে ঢাকা রয়েছে পুরো সিরাজগঞ্জ। যার ফলে বেড়েছে শীতের তীব্রতা।

এদিকে, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগও বেড়েছে নিম্ন আয়ের মানুষের। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে কাজে বের হয়েছেন তারা। বলছেন, জীবিকার তাগিদে যত কষ্টই হোক ঘরে থাকার উপায় নেই।

সদরের চর মিরপুর এলাকার রিকশাচালক রেজাউল করিম বলেন, ‘গতকাল তাও সকাল থিকে রোদ আছিলো। আজ সকাল থেকেই খুব ঠান্ডা, তার ওপরে আবার কুয়াশা ও বাতাস। এই শীতে রিকশা চালাতে খুব কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও কী করা যাইবো, পেটের ভাত তো আগে। ঘরে আরামে থাকলে তো আর পেট চলবো না।’

বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘সকাল ৬টা ও ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আট থেকে দশের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। ফলে আজ মৃদু শৈত্যপ্রবাহ চলছে।’

তিনি বলেন, ‘আকাশে সূর্য থাকলেও কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা মিললেও মিলতে পারে।’

তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আজ সকালে এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে অনেকটা বেশি। তবে যেহেতু রোদের দেখা মিলছে না এবং চারপাশ কুয়াশাচ্ছন্ন রয়েছে তাই শীত বেশি অনুভূত হচ্ছে।’ মাসজুড়েই এমন শীত অব্যাহত থাকতে পারে বলে জানান এই কর্মকর্তা।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী বলেন, ‘জেলায় কয়েক দিন ধরেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। এতে ছোট ছেলেমেয়েদের খুব কষ্ট হয়। যেহেতু তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা আছে তাই জেলার মাধ্যমিক স্তরের সর্বমোট ৫৮৪টি (দাখিল মাদরাসাসহ) শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরাও স্বস্তিতে রয়েছেন।’

প্রসঙ্গত, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় সিরাজগঞ্জের মোট এক হাজার ৬৭১টি প্রাথমিক ও ৫৮৪টি মাধ্যমিক বিদ্যালয় আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী