শৈত্যপ্রবাহ কেটে গেলেও কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৪, ১০:৪০ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৪০

সিরাজগঞ্জে গতকালের চেয়ে আজ তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি। তবে তাপমাত্রা বাড়লেও কুয়াশার চাদরে ঢাকা রয়েছে চারপাশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর ৬টায় সিরাজগঞ্জের বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এবং গত পরশু ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গতকালের মতো আজও সকাল থেকে সিরাজগঞ্জের আকাশে রোদের দেখা না মেলায় কুয়াশার চাদরে ঢাকা রয়েছে পুরো সিরাজগঞ্জ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘ভোর ৬টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। ফলে সেই মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেছে। আকাশে সূর্য থাকলেও কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলতে পারে। এ ছাড়াও ২৮ জানুয়ারির দিকে শীত আরেকটু বাড়তে পারে। তারপরে আবার কমবে।’

তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আজ ভোর ৬টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে অনেকটা বেশি। আকাশে মেঘ থাকায় সূর্যের দেখা মিলছে না। তবে মেঘ কেটে গেলে আজ সূর্যের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও আরও কয়েক দিন এমন অবস্থা বজায় থাকবে।’

এদিকে, তাপমাত্রা কমে আসায় সিরাজগঞ্জের এক হাজার ৬৭১টি প্রাথমিক ও ৫৮৪টি মাধ্যমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
আজ দিনে গরম লাগলেও কমবে রাতের তাপমাত্রা
আজ কমবে দিনের গরম, হবে বৃষ্টিও
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি