২ দিন ধরে তালা দেওয়া ফ্ল্যাটের ভেতরে মা-বাবা ও মেয়ের লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:২৪

সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিন জনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তাড়াশ পৌর শহরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধারে কাজ করছে পুলিশ।

নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের বারোয়ারী বটতলা এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনরা দুই দিন ধরে তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙে মেঝেতে ও বিছানায় লাশ দেখতে পায়।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম নিহতদের স্বজনদের বরাত দিয়ে বলেন, তাদেরকে গত দুই দিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান তাদেরকে কুপিয়ে ও জবাই হত্যা করা হয়েছে। স্বজনদের ধারণা, রবিবার রাত থেকে সোমবার দিনের কোনও একসময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া-তাড়াশ) অমৃত কুমার সূত্রধর বলেন, তাদের সর্বশেষ শনিবারে দেখা গেছে বলে তার স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন। এরপর যেকোনও সময় হত্যাকাণ্ডটি হয়েছে। আমরা লাশ উদ্ধারে কাজ করছি। এরপরও যেহেতু সিআইডি আসবে এবং ক্রাইম স্পট থেকে আলামত সংগ্রহ করবে- তাই সেভাবেই কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে ও থানায় মামলা হবে।

/এফআর/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম