পাসপোর্ট অফিসের নেটওয়ার্ক বিকল, বিড়ম্বনায় গ্রাহক

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০১৬, ১২:৩৭আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১২:৩৭

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাজে ব্যবহৃত সার্ভারসহ লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) বিকল হয়ে পড়ায় বিড়ম্বনা পড়েছেন গ্রাহকরা। পাসপোর্টের কাজে ব্যবহৃত কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে ব্যবহৃত রাউটার, সার্ভার একযোগে বিকল হয়ে পড়ায় বৃহস্পতিবার গ্রাহক পাসপোর্ট করার আবেদন জমা দিতে পারেননি।

পাসপোর্ট অফিস সংলগ্ন পিডিবির একটি ট্রান্সফরমার বুধবার বিকালে পুড়ে যাওয়ার পরপরই এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় ট্রান্সফরমার মেরামত করা হয়। কিন্তু, বিকাল থেকেই পাসর্পোট অফিসের সার্ভার, রাউটার ও ল্যান নেটওয়ার্ক বিকল হয়ে পড়ে।

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ফাতেমা বেগম বৃহস্পতিবার দুপুরে জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ট্রান্সফরমার পুড়ে যায়। এরপর পরই অফিসের কম্পিউটারসহ সার্ভার, রাউটার ও ল্যানে সমস্যা দেখা দেয়। আর এ কারণে বুধবার বিকাল থেকে গ্রাহকের পাসপোর্টের জন্য কোনও আবেদন জমা নেওয়া হয়নি। প্রধান কার্যালয়ে বিষয়টি জানানোর পর বিশেষজ্ঞ প্রকৌশলী বৃহস্পতিবার সিরাজগঞ্জ এসে তা মেরামতের চেষ্টা করছেন। ঢাকা থেকে নতুন সার্ভার ও রাউটার সংগ্রহ করে শুক্রবার ও শনিবার ল্যান নেটওয়ার্ক পুনরায় সচল করা হবে। আগামী রবিবার থেকে এ সমস্যার সমাধান হতে পারে বলেও জানান তিনি।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম