কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ তৈরি এখন সময়ের দাবি: শিক্ষামন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৫

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত রাজশাহী বিভাগের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী দেশের শিক্ষানগরী হিসেবে সুপরিচিত রাজশাহী শিক্ষানগরীকে আধুনিক, স্মার্ট ও কর্মবান্ধব নগরী হিসেবে এগিয়ে নেওয়ার তাগিদ দেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের শিক্ষাখাত অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গেছে। বর্তমানে নতুন কারিকুলাম প্রণয়নের মাধ্যমে নতুন শিক্ষাক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আজকে শিক্ষাখাত উন্নতির চরম শিখরে পৌঁছতে পেরেছে।’

শিক্ষার্থীদের কীভাবে কর্মমুখী করে তোলা যায় তা এখন আমাদের ভাবতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ তৈরি এখন সময়ের দাবি। শিক্ষিত ও ভালো ফলাফল করলেই ভালো চাকরি বা ডেস্ক জব হবে- এ ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারিগরি শিক্ষা শুধু কারিগরি ছাত্রদের নয়, সাধারণ ছাত্র এমনকি মাদ্রাসার ছাত্ররাও যেন এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে সেদিকে খেয়াল রাখার ওপর গুরুত্বারোপ করেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে বিএমটিটিআইতে বিভিন্ন ধরনের ভাষা শিক্ষার ব্যবস্থা রয়েছে। জাপানি, কোরিয়ান, আরবি ও ইংরেজি ভাষা শিখে দেশের বাইরেও অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। এতে একদিকে যেমন আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যাবে। বর্তমান বিশ্ব কর্মবাজারে শুধু ভালো ফলাফলের সনদ দেখেই চাকরি পাওয়া যায় না, বরং কর্মদক্ষতা ও চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতার ওপর চাকরির বাজার বিস্তৃত হয়।’

সভায় মন্ত্রী শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এ ছাড়াও রাজশাহী বিভাগের আওতাধীন বিভিন্ন কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস