রেল স্টেশনে যুবকের ঘুষিতে প্রাণ গেলো আনসার সদস্যের

রাজশাহী প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৪

রাজশাহী রেল স্টেশনে যুবকের ঘুষিতে আনসার সদস্য মাইনুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী স্টেশনে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই যুবক তাকে ঘুষি মারলে ঘটনাস্থলেই পড়ে মারা যান। নিহত আনসার সদস্য গোদাগাড়ীর মাঙ্গনপুরের জয়েন উদ্দীনের ছেলে।

রাজশাহী রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, আজ রাত ৯টার দিকে স্টেশনে কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিলেন। ওই সময় আনসার সদস্য নিষেধ করলে তারা বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে আনসার সদস্য মাইনুলকে ঘুষি মারলেই মাটিতে পড়ে যান। রাত সোয়া ৯টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। সিসি ক্যামেরা দেখা হচ্ছে। পুলিশ এসেছে।

এ বিষয়ে রেলওয়ে থানার ওসি গোপাল কুমারের মোবাইল নম্বরে কল করেও পাওয়া যায়নি।

আনসার ভিডিপির জেলা কমান্ডার রাকিবুল ইসলাম জানান, মাইনুল ইসলাম রেল স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। রাত ৯টা ১৫ মিনিটের দিকে সন্দেহভাজন হিসেবে কয়েকজন যুবক রেল স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্টেশন ম্যানেজার আব্দুল করিম ওই আনসার সদস্যকে স্টেশনে ঘোরাঘুরি করা ওই যুবক কারা ও পরিচয় নিশ্চিত হতে বলেন। ম্যানেজারের নির্দেশে তিনি ওই যুবকদের কাছে গিয়ে তাদের পরিচয় জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই ৪-৫ যুবক আনসার সদস্যকে মারধর করে। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে অন্য আনসার সদস্যরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তবে এ ঘটনায় তিন জনকে আটক করে জিআরপি থানায় নেওয়া হয়েছে। তবে আনসার সদস্য মাইনুল ইসলামের মৃত্যু যাত্রীদের মারধরে হয়েছে নাকি হার্ট অ্যাটাকে হয়েছে সেটি পোস্টমর্টেমের পর বলা যাবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি