বাসার দরজা ভেঙে মহিলা লীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৯

বগুড়ার ধুনট উপজেলায় মুন্নী আক্তার (২৫) নামে মহিলা আওয়ামী লীগের এক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের টাওয়ারপট্টি এলাকার ভাড়া বাসায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। 

মুন্নী আক্তার এলাঙ্গী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের মেয়ে। উপজেলা মহিলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন তিনি।

ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা। তার মৃত্যুর বিষয়ে কেউ কিছু আমাদের জানাতে পারেনি।’

প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর পাঁচ বছরের মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন মুন্নী। এক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার এক সৌদিপ্রবাসীর সঙ্গে বিয়ে হয়। চার মাস আগে স্বামী বিদেশে যান। পরে এলাঙ্গী ইউনিয়নের টাওয়ারপট্টি এলাকায় বাসা ভাড়া নেন। সেখানে মেয়েকে নিয়ে থাকতেন। বাবার বাড়ি কাছাকাছি হওয়ায় রবিবার বিকালে মেয়ে নানার বাড়ি যায়। সোমবার সকালে বাসায় এসে দরজা বন্ধ দেখে নানার বাড়ি ফিরে যায়। দুপুরে পাশের বাসার লোকজন জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো লাশ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিকালে দরজা ভেঙে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান বলেন, ‘মুন্নী দলের কোনও পদে না থাকলেও সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারিনি। খোঁজখবর নিচ্ছি।’

মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ উল্লেখ করে ওসি সৈকত হাসান বলেন, ‘মুন্নীর প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি। কেউ কিছু বলতে পারছেন না। স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুই রুমের বাসায় মেয়েকে নিয়ে থাকতেন। সেখান থেকে কিছু আলামত সংগ্রহ করেছি আমরা। সেগুলো সামনে রেখে তদন্ত চলছে।’

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম