এক কেন্দ্র থেকে আট মাদ্রাসার ৫৯ ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার, মামলার প্রস্তুতি

রাজশাহী প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৪ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৮

নওগাঁর সাপাহারের সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে আরবি ২য় পত্র পরীক্ষা চলাকালে ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রথমে তাদের আটক করা হলেও পরে তাদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই মাদ্রাসাগুলোর প্রধানদের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

ভুয়া শিক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়া মাদ্রাসাগুলো হলো- সাপাহারের সিমুলডাঙা দাখিল মাদ্রাসা (সদ্য এমপিওভুক্ত), মানিকুড়া দাখিল মাদ্রাসা (সদ্য এমপিওভুক্ত), বলদিয়াঘাট দাখিল মাদ্রাসা (সদ্য এমপিওভুক্ত), পলাশডাঙা দাখিল মাদ্রাসা, দেওপাড়া দাখিল মাদ্রাসা, আলাদিপুর দাখিল মাদ্রাসা, তুলসিপাড়া দাখিল মাদ্রাসা ও আন্ধারদীঘি দাখিল মাদ্রাসা। এর মধ্যে সদ্য এমপিওভুক্ত মাদ্রাসা তিনটি এবং ননএমপিওভুক্ত মাদ্রাসা পাঁচটি।

কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আররি ২য় পত্রের পরীক্ষা চলাকালে সেখানে ভুয়া পরীক্ষার্থী চিহ্নিতের নির্দেশ দেন কেন্দ্র সচিব। পরে কক্ষ পরিদর্শকরা খাতায় স্বাক্ষর নেওয়ার সময় বিষয়টি নিশ্চিত হয়ে সচিবকে জানান। সেই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি কেন্দ্রে অভিযান চালান। এ সময় শিক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, ছবিসহ প্রয়োজনীয় সবকিছু যাচাই-বাছাই করেন। যাচাই-বাছাই শেষে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করেন।

এই কেন্দ্রে ৪০টি মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এখানে ৮৯৮ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে সিমুলডাঙা দাখিল মাদ্রাসা থেকে ১১, পলাশডাঙা দাখিল মাদ্রাসা থেকে ৮, দেওপাড়া সিংপাড়া দাখিল মাদ্রাসা থেকে ৩, আলাদিপুর দাখিল মাদ্রাসা থেকে ১, তুলসিপাড়া দাখিল মাদ্রাসা থেকে ১৪, বলদিয়াঘাট দাখিল মাদ্রাসা থেকে ২, আন্ধারদীঘি দাখিল মাদ্রাসা থেকে ১৭, মানিকুড়া দাখিল মাদ্রাসা থেকে ৩ জন ভুয়া পরীক্ষার্থী কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলো। পরে তাদের ছেড়ে দিলেও প্রকৃত পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্র সচিব মো. মোসাদ্দেক হোসেন বলেন, আমি জানতে পেরে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাই। এরপর ইউএনও ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এসে কক্ষ পরিদর্শকদের সহায়তায় এই ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীদের শনাক্ত করেন। তাদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। ওই আট মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন জানান, যাচাইয়ের পর ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী পাওয়ায় কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে আটটি প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে কেন্দ্র সচিবকে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সাপাহার থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, এ ঘটনায় মামলা হবে। তবে এখনও কেউ মামলা করতে আসেননি। হয়তো প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি