প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত, আহত ৫

পাবনা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২২

পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক মো. শরীফ (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাবনা-পাকশী আঞ্চলিক সড়কের সাহাপুর মসজিদ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক শরীফ ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে। আহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুরের জল্লাদখালিপাড়ার মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ মিল্টন, ঈশ্বরদীর মহাদেবপুর গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে শরীফ প্রামাণিক, পাবনা সদর উপজেলার দাপুনিয়ার আজাহার প্রামাণিকের ছেলে উজির হোসেন, ঈশ্বরদীর কামালপুর গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে মো. সুমন ও পাবনা সদর থানার বাগচিপাড়ার আব্দুল মান্নানের মেয়ে আঁখি খাতুন। আহত আঁখি খাতুন প্রাইভেটকারের যাত্রী, বাকি সবাই অটোরিকশার যাত্রী।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে পাকশীর রূপপুর থেকে ৫ যাত্রী নিয়ে আওতাপাড়ার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের মাঝে চলে আসে অটোরিকশাটি। এই সময় আওতাপাড়া থেকে রূপপুরের দিকে আসা প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন। আহত হন আরও ৫ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি