মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেলো নারীর

জয়পুরহাট প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৯ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৯

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রেশমা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত রেশমা খাতুন জয়পুরহাট পৌর এলাকার নতুনহাট দেওয়ানপাড়া মহল্লার আমজাদ হোসেনের মেয়ে ও ক্ষেতলাল উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নিহত রেশমা খাতুন বাবার বাড়ি নতুনহাট থেকে সহকর্মী কোরবান হোসেনের সঙ্গে কর্মস্থল ক্ষেতলালে যাওয়ার জন্য মোটরসাইকেলযোগে রওনা দেন। সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কের ক্ষেতলাল উপজেলার বটতলী নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কালাই উপজেলা ভূমি অফিসের প্রধান অফিস সহকারী কোরবানের মোটরসাইকেলের পেছনে বসা রেশমা খাতুন ছিটকে সড়কে পড়ে যায়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মাহবুব হোসেন বলেন, ‘কালাই ভূমি অফিসের প্রধান অফিস সহকারীর মোটরসাইকেলযোগে ক্ষেতলাল উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক রেশমা খাতুন কর্মস্থলে যাওয়ার পথে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে দুজনেই সড়কে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রেশমা খাতুনকে মৃত ঘোষণা করেন। কোরবান হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি