সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জয় পেলেন এমপির স্বামী

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ১৯:০৪আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৯:০৪

সিরাজগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে শামীম তালুকদার লাবু জিপ গাড়ি প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১২৮ ভোট পেয়েছেন। 

তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন আমৃত্যু সভাপতি, ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদারের কনিষ্ঠ পুত্র ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীর স্বামী।

শনিবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি বলেন, জিপ গাড়ি প্রতীকে শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন মুকুল ঘোড়া প্রতীকে ৫০৬, উড়োজাহাজ প্রতীকে মুহাম্মদ শওকত আলী সেলিম ৩৪, মোটরসাইকেল প্রতীকে আব্দুর রহমান ২, আনারস প্রতীকে রেফাজ উদ্দিন মাস্টার ১০ ও চশমা প্রতীকে আব্দুর রহমান ৫ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি ভোটকেন্দ্রের ১৮টি বুথে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, জেলার ৮৩টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বর, সাতটি পৌরসভার মেয়র-কাউন্সিলর ও ৯টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা এ নির্বাচনে ভোটার। এক হাজার ১৯৬টি ভোটারের মধ্যে এক হাজার ১৯১ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। তার পদত্যাগে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

/এফআর/
সম্পর্কিত
তৃণমূলে জোরদার প্রচারণা, কিন্তু প্রার্থী কেন ঘোষণা করছে না বিএনপি
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
শিগগিরই স্থানীয় সরকার নির্বানের প্রস্তুতি শুরু হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান