‘শিশু জন্মের পর কান্নার মাধ্যমে তার অধিকার আদায় করে’

রাজশাহী প্রতিনিধি
১২ মার্চ ২০২৪, ০৮:৪৬আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৮:৪৬

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা প্রত্যেকে কোনও না কোনোভাবে মানবাধিকারের সঙ্গে জড়িত। সাধারণত একটি শিশুর জন্মের পর থেকেই মানবাধিকারের বিষয়টি শুরু হয়। শিশু জন্মের পর কান্নার মাধ্যমে তার অধিকার আদায় করে। মানবাধিকার প্রত্যেকের জন্মগত অধিকার।’

সোমবার (১১ মার্চ) বিকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্যরা এবং জেলার সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জাতীয় মানবাধিকার কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘যদি কোনও সরকারি প্রতিষ্ঠানে নীতির বিরুদ্ধে কোনও কাজ হয়, তাহলে মানবাধিকার কমিশন জেগে ওঠে। কারণ মানবাধিকার সবখানে সমান।’

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘মানবাধিকার কমিশন বিচারবহির্ভূত হত্যা, যৌন হয়রানি, মাদকদ্রব্য, গুম, খুন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে। অর্থাৎ মানবাধিকার লঙ্ঘিত হলে তা প্রতিরোধে কাজ করে।’

তিনি বলেন, ‘মানবাধিকার কমিশন শুধু বাংলাদেশেই আছে এমন নয়, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তারপরও বিভিন্ন দেশ যুদ্ধের মাধ্যমে প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। সেসব দেশে মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

চেয়ারম্যান আরও বলেন, ‘৬৪ জেলা পরিদর্শনের পরিকল্পনা করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এর মাধ্যমে জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্যরা সক্রিয় হবে।’ 
মানবাধিকারের সংস্কৃতি দেশে সবার মাঝে তুলে ধরতে চায় স্বাধীন এ সংস্থাটি। এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের হটলাইন নম্বর ১৬১০৮ এ ফোন করে যেকোনও সমস্যার কথা জানানোর পরামর্শ দেন সংস্থাটির প্রধান।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম ব্যক্তিত্ব, জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন নিয়ে টিআইবির উদ্বেগ
ব্যারিস্টার সালমা সোবহান: অধিকারের পক্ষে দাঁড়ানো এক সাহসী নাম
তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন
সর্বশেষ খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ