বগুড়ায় ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৬ মার্চ ২০১৬, ১৩:৪৯আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৩:৪৯

বগুড়া বগুড়ার শাজাহানপুরে শাকিল (১৮) নামে এক ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার খোট্টাপাড়া থেকে ইজিবাইক ও এক কিলোমিটার দূরে নাদন খালের পাশে মরিচের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ বলতে পারেনি। তাদের ধারণা, পূর্ব বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত শাকিল বগুড়ার গাবতলীর বুজরুক গ্রামের বাসিন্দা। তিনি শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ায় নানা আমিন শেখের বাড়িতে থেকে ইজিবাইক চালাতেন।
পুলিশ ও কাওসার নামে এক ইজিবাইক চালক জানান, শনিবার সকালে শাকিল  ইজিবাইক চালাতে যায়। রাত ৮টার দিকে এক তরুণ-তরুণী শেরপুরের সাউদিয়া পার্কে যাওয়ার নামে শহরের সাতমাথা থেকে তার ইজিবাইকটি রিজার্ভ করে। এরপর থেকে শাকিলের সন্ধান পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। দুর্বৃত্তরা পূর্ব কোনও বিরোধের জেরে শাকিলকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুপুরে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেফতারও করেনি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের