বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ৪ পুলিশকে বরখাস্ত

বগুড়া প্রতিনিধি
২৬ মার্চ ২০২৪, ০৯:০২আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৯:০২

চোর সন্দেহে আটক দুই জন হাতকড়াসহ বগুড়ার নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলায় চার পুলিশকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে একজনকে আদমদীঘি থেকে হাতকড়াসহ গ্রেফতার করা হলেও অন্যজন পলাতক। সোমবার (২৫ মার্চ) রাতে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য দিয়েছেন।

সাময়িক বরখাস্তরা হলেন- উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা, কনস্টেবল মাহবুব আলম, একরামুল হক ও মানিক রতন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে শহরের নিশিন্দারা এলাকায় এলজিইডি অফিসের সামনে থেকে চোর সন্দেহে মোহাম্মদ আলী (২৮) ও মিঠু মিয়া ফারুককে (২২) আটক করেন জনতা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানান, কনস্টেবল একরামুল হক ও মানিক রতন সেখানে যান।

জনগণ আটক দুই জনকে তাদের কাছে সোপর্দ করেন। হাসপাতালে চিকিৎসার পর হাতকড়া পরিয়ে তাদের ফাঁড়িতে এনে কনস্টেবল মাহবুব আলমের হেফাজতে দেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে হাতকড়াসহ দুই জন পালিয়ে যান। পুলিশ রবিবার রাতে আদমদীঘি থেকে হাতকড়াসহ মোহাম্মদ আলীকে গ্রেফতার করে। তবে মিঠু মিয়া ফারুককে পাওয়া যায়নি। এ ঘটনায় উপশহর ফাঁড়ির এসআই মাহমুদুর রশিদ সদর থানায় দুই জনের বিরুদ্ধে মামলা করেন।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, দায়িত্ব অবহেলার কারণে চার পুলিশকে সাময়িক বরখাস্ত করে পুলিশ
লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে পলাতক একজনকে হাতকড়াসহ গ্রেফতার করেছে পুলিশ। আরেকজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী