আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, ২২:৫৪আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২২:৫৪

জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের ব্যক্তিগত সহকারী (পিএস) মীর আরিফুল ইসলাম উজ্জ্বল (৪৬) ও তার স্ত্রী মোরশেদা মরিয়মের (৪৪) বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আরিফুল ইসলাম উজ্জ্বল উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বুধবার (২৭ মার্চ) বিকালে দুর্নীতি দমন কমিশন পাবনার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক খাইরুল হক বাদী হয়ে মামলা দুটি করেন।

উপপরিচালক খাইরুল হক বলেন, ‘তারা উভয়ে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। প্রাথমিক অনুসন্ধানে এর সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। অধিকতর তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।’

মামলার নথিতে উল্লেখ করা হয়, আরিফুল ইসলাম ২০২৩ সালের ১৭ এপ্রিল তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৮ লাখ ১০ হাজার টাকার স্থাবর এবং এক কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৭৭৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য দাখিল করেন। তবে দাখিলকৃত সম্পদ বিবরণী অনুসন্ধানকালে তার নামে ১৮ লাখ ১০ হাজার টাকার স্থাবর এবং এক কোটি ৫০ লাখ ৬৮ হাজার ৯৫৯ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অর্থাৎ তিনি দাখিলকৃত সম্পদ বিবরণীতে দুই লাখ ৪৯ হাজার ১৮৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ৪৫ লাখ ৮৩ হাজার ৮৯৫ টাকার জ্ঞাত-আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

একই তারিখে দাখিলকৃত তার স্ত্রী মোরশেদা মরিয়মের সম্পদ বিবরণীতে ৬২ লাখ ৮২ হাজার ৪৫ টাকার স্থাবর এবং ৮৩ লাখ ৪৪ হাজার ৬২৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে তার নামে ৬২ লাখ ৮২ হাজার ৪৫ টাকার স্থাবর এবং ৯৬ লাখ ৪১ হাজার ৮১৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এতে তিনি ১২ লাখ ৯৭ হাজার ১৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন।

এছাড়া অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, মোরশেদা মরিয়ম এক কোটি ৩৯ লাখ ৫৩ হাজার ২৭৮ টাকার জ্ঞাত-আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মীর আরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমাকে বরাবরই একটি মহল বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টায় আছে। দুদকের এই মামলা তারই অংশ। আমি আইনগতভাবে মামলার মোকাবিলা করবো।’

/এএম/
সম্পর্কিত
ঝুট ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেফতার
যে কারণে সরকারদলীয় এমপির গাড়িতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত লোকজন
মাদকসহ গ্রেফতার ছাত্রদল নেতা কারাগারে
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস