মাদকসহ গ্রেফতার ছাত্রদল নেতা কারাগারে

রাবি প্রতিনিধি 
১৬ আগস্ট ২০২৬, ১৯:৩৮আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৯:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসানকে গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়। 

বিকালে তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির। হাসিবুল রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডীর বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ৭ পিস অবৈধ নেশাজাতীয় ভারতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারের পর বাদী হয়ে হাসিবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।

ওসি গোলাম কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসিবুলকে সকালে আদালতে পাঠানো হয়েছে। বিকালে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। দেশের প্রচলিত আইনে আদালত তাকে শাস্তি দেবে।’

/এএম/ 
সম্পর্কিত
গাড়ি পোড়ানোর মামলায় মেজর সাদিককে গ্রেফতার দেখানোর আবেদন নাকচ
সিলেটে দম্পতি ও গৃহপরিচারিকা হত্যা৪ দিনের রিমান্ডে বাবুল মিয়া: সেদিন বাসায় কারা এসেছিল, তদন্ত করছে পুলিশ
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ‘ব্রেইল কোরআন’ বিতরণ ছাত্রদলের
সর্বশেষ খবর
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিক্ষার্থীদের পড়াশোনা
বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিক্ষার্থীদের পড়াশোনা
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ক্রীড়াঙ্গনে ১২৪৪ কোটি টাকা ‘সিড মানি’ ঘোষণা
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ক্রীড়াঙ্গনে ১২৪৪ কোটি টাকা ‘সিড মানি’ ঘোষণা
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
প্রধানমন্ত্রী আসবেন, তাই বালুচাপা দেওয়া হলো ২০ বছরের ময়লার ভাগাড়
প্রধানমন্ত্রী আসবেন, তাই বালুচাপা দেওয়া হলো ২০ বছরের ময়লার ভাগাড়
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা