প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

বগুড়া প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪, ১৩:২৫আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৩:২৫

বগুড়া সদরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পরিবহন শ্রমিক নেতাসহ তিন জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকালে বগুড়ার এরুলিয়া বাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত বাসযাত্রীদের মধ্যে দুই জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক ফাইন হোসেন, বাসের ম্যানেজার হান্নান মিয়া ও চেইন মাস্টার আলমগীর হোসেন প্রাইভেটকারে (ঢাকা-মেট্রো-গ-৩৫-০৪৪৫) নওগাঁর দিকে যাচ্ছিলেন। ফাইন হোসেন কারটি চালাচ্ছিলেন। বেলা ১০টার দিকে তারা বগুড়া সদরের এরুলিয়া বাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছেন।

এ সময় সামনের টায়ার পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে চালক নওগাঁ ছেড়ে আসা বগুড়াগামী বাসের (বগুড়া-জ-১১-০০৪৪) সামনে ধাক্কা দেন। বাসটি কারের ওপর উঠে গেলে দুমড়েমুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই বগুড়া-নওগাঁ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বগুড়া সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যান চলাচল স্বাভাবিক করেন।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, দুমড়েমুচড়ে যাওয়া কার থেকে হান্নান ও আলমগীরের লাশ ও অচেতন অবস্থায় কার চালক ফাইনকে উদ্ধার করা হয়। হাসপাতালে যাওয়ার পথে তিনিও মারা যান। এ ছাড়া ক্ষতিগ্রস্ত বাসের কয়েকজন যাত্রী আহত হন।

বগুড়ার ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী জানান, দুর্ঘটনায় আহত বাসের এক নারী ও এক পুরুষ যাত্রীকে অচেতন অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের