মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন

পটুয়াখালী প্রতিনিধি
০২ মে ২০২৪, ২৩:৫৭ আপডেট : ০২ মে ২০২৪, ২৩:৫৭

সিলেটের শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ক‌রে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরছেন পটুয়াখালীর বোয়ালিয়া গ্রামের একই পরিবারের চার জন।

বুধবার (১ মে) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের হ‌বিগ‌ঞ্জের শাহাপুর হ‌রিতলা এলাকায় ট্রাকের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ পাঁচ জন মারা যান। এর মধ্যে পটুয়াখালীর একই পরিবারের ওই চার জন রয়েছেন।

একই পরিবারের নিহত চার জন হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়া‌লিয়া গ্রামের ম‌জো আলী মৃধার দুই ছেলে জামাল (৪৬) ও এনামুল (৪০) ও জামা‌লের স্ত্রী কামরুন্নাহার ও তা‌দের ১০ বছর বয়‌সী শিশু সন্তান অনন্ত। শিশুটি বাদে সবাই সাভারের হেমায়েতপুর এলাকায় এক‌টি গা‌র্মেন্টে চাকরি করতেন বলে নিশ্চিত করেছেন নিহত জামাল ও এনামুলের বড় ভাই নুর মোহাম্মদ।

তিনি জানান, জামা‌লের ১০ বছর বয়‌সী ছেলে অনন্তকে নিয়ে তার বাবা-মা‌য়ের নিয়ত ছিল সি‌লে‌টের শাহজালাল (র.) এর মাজার জিয়ারত কর‌বেন। সেই নিয়ত পূরণে বুধবার (১ মে) সকালে সাভার থেকে প্রাইভেটকারে চড়ে সি‌লে‌টের উদ্দেশে রওনা হন। প‌রে সেখানে মাজার জিয়ারত ক‌রে পুনরায় সাভারে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামা‌লের মামা জাহাঙ্গীর হো‌সেন জানান, সিলেট থেকে ফেরার পথে গাড়ি‌তে বসে জামাল ও এনামুল দুই ভাই ফেসবুকে লাইভ করেছেন। তখনও তারা বলছেন, আলহামদুলিল্লাহ ছেলের মান্নত সম্পন্ন করলাম। মাজার থেকে বাসায় ফিরছি।

তিনি আরও জানান, নিহতরা বছরে দুই ঈদে গ্রামের বাড়ি বেড়া‌তে আস‌ে। ছোট বেলা থেকেই ওরা দুই ভাই ঢাকায় গা‌র্মেন্টে চাকরি কর‌তো।

জামা‌লের আরেক আত্মীয় মো. হাবিব মৃধা জানান, বৃহস্পতিবার বিকাল পৌ‌নে ৬টায় লাশ নি‌য়ে পটুয়াখালীর গলাচিপার উদ্দেশে রওনা হ‌য়ে‌ছে। ভোর ৫টার মধ্যে বাড়ি পৌঁছাবে। আমরা সকাল ১০টায় জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন কর‌বো।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব