বগুড়ায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

বগুড়া প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪, ১৬:০২আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৬:০২

বগুড়া সদরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পরিবহন শ্রমিক নেতাসহ চার জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকালে এরুলিয়া বাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত বাসযাত্রীদের মধ্যে অজ্ঞাতনামা এক নারীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক ফাইন হোসেন, বাসের ম্যানেজার হান্নান মিয়া ও চেইন মাস্টার আলমগীর হোসেন প্রাইভেটকারে (ঢাকা-মেট্রো-গ-৩৫-০৪৪৫) নওগাঁর দিকে যাচ্ছিলেন। শ্রমিক নেতা ফাইন হোসেন গাড়িটি চালাচ্ছিলেন। সকাল ১০টার দিকে তারা বগুড়া সদরের এরুলিয়া বাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছান। এ সময় প্রাইভেকারের সামনের টায়ার পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে চালক নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী বাসের (বগুড়া-জ-১১-০০৪৪) সামনে ধাক্কা দেন। বাসটি প্রাইভেটকারের ওপর ওঠে গেলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই বগুড়া-নওগাঁ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বগুড়া সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যান চলাচল স্বাভাবিক করেন।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার থেকে হান্নান ও আলমগীরের লাশ এবং অচেতন অবস্থায় প্রাইভেটকারচালক ফাইনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে ফাইন মারা যান। এ ছাড়া ক্ষতিগ্রস্ত বাসের কয়েকজন যাত্রী আহত হন।

বগুড়ার ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী জানান, দুর্ঘটনায় আহত বাসের অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষ যাত্রীকে অচেতন অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে পরিচয় ওই ব্যক্তি (৩৫) মারা যান।

সদর থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের ও চার জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী