চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু

পাবনা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৪, ০৫:৩০আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩০

পাবনার চাটমোহরে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার ধানকুনিয়া দক্ষিণপাড়া মমিন বাজারের পার্শ্ববর্তী মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। ডিএনএফ মানবকল্যাণ ফাউন্ডেশন বাংলা নববর্ষ উপলক্ষে প্রতিযোগিতাটির আয়োজন করেছে। সংগঠনটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ঘোড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কুদ্দুস সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরজাহান বেগম মুক্তি, বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, ইউপি সদস্য যতন আলী, ইউপি সদস্য আব্দুস সাত্তার সিতার প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, নড়াইল, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, নাটোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০টি ঘোড়া প্রথম দিনের প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে বাছাইকৃত ঘোড়া শনিবার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। ঘোড়াগুলোকে ছোট, মাঝারি ও বড় এ তিন ভাগে ভাগ করে প্রতিযোগিতা হচ্ছে। শনিবার চূড়ান্ত বিজয়ীদের মাঝে ফ্রিজ, বাইসাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে।

ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে আসা সিংড়া উপজেলার আদিমপুর গ্রামের মিলন হোসেন জানান, ‘ঘোড় দৌড় প্রতিযোগিতা আমাদের লোকজ সংস্কৃতির অংশ। দিনে দিনে এ প্রতিযোগিতা প্রায় বিলুপ্তির পথে। এ প্রতিযোগিতা দর্শককে চরম আনন্দ দেয়। এটাকে ধরে রাখা দরকার।’

আয়োজক সংগঠন ডিএনএফ মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাসুদ রানা বলেন, ‘ঘোড় দৌড় প্রতিযোগিতা গ্রামবাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতেই এমন আয়োজন। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।’

পাবনা, নাটোর, সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ এ ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। শনিবার প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের