প্রখর রোদ ও গরমে জমিতে কৃষকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪, ২১:১৪আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২১:১৪

রাজশাহীর বাগমারা উপজেলায় ভুট্টা খেতে কাজ করার সময় প্রখর রোদ ও গরমে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম মন্টু হোসেন (৪৫)। তিনি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মোশলেম আলীর ছেলে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার সময় বাগমারার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে বাড়ির অদূরে ভুট্টা ক্ষেতে কাজ করার করার জন্য বের হন মুন্টু হোসেন। দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রী ভুট্টা খেতে কাজ করা স্বামীর জন্য জগভর্তি পানি নিয়ে আসেন। তিনি স্বামীকে ক্ষেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের সহায়তায় অটোভ্যানে করে দ্রুত নিকটবর্তী ভবানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক চিকিৎসক ডা. আবদুল বারী জানান, কৃষককে মৃত অবস্থায় আনা হয়েছিল। স্বজনদের সঙ্গে কথা বলে ও লক্ষণ শুনে মনে হয়েছে তিনি হিট স্ট্রোকে মারা গেছেন।

নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, তীব্র গরমের কারণে তার স্বামীর মৃত্যু হয়েছে। আগের কোনও রোগ ছিল না।

স্থানীয় ইউপি সদস্য ইসরাইল হোসেন বলেন, ক্ষেতে কাজ করার সময় তীব্র গরমে কৃষক মন্টুর মৃত্যু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী