বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়লেন মুসল্লিরা

বাঘা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ১৭:১০আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ২১:৪৪

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও পানির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন রাজশাহীর বাঘা উপজেলার মুসল্লিরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় শাহাদৌলা সরকারি কলেজ মাঠে খোলা আকাশের নিচে স্থানীয় মুসল্লিরা এ নামাজে অংশ নেন।

মুসল্লিরা জানান, বাঘায় প্রখর রোদে গাছের আম ঝরে যাচ্ছে, নষ্ট হচ্ছে মাঠের ফসল। এলাকার বেশির ভাগ টিউবওয়েলগুলোতে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। আল্লাহর দরবারে প্রার্থনা করেছি, যেন অতি দ্রুত বৃষ্টি হয়।

ইসতিসকার নামাজে ইমামতি করেন বাঘা শাহী মসজিদের ইমাম মুফতি আশরাফ আলী। তিনি বলেন, ‘আমরা মুসল্লিদের সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন এবং নিষ্পাপ শিশু ও পশুপাখিদের কষ্টের দিকে তাকিয়ে আল্লাহ যেন অতি দ্রুত বৃষ্টি দান করেন।’

নামাজে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, সাবেক ইউপি চেয়ারম্যান মনোয়ারুল ইসলাম মামুন, মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নসীমউদ্দীনসহ ৫ শতাধিক মুসল্লি।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার বেলা ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি