উল্লাপাড়ায় পিকআপচাপায় প্রাণ গেলো অটোরিকশাচালকসহ দুজনের

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১৫:৫২আপডেট : ০৮ মে ২০২৪, ১৫:৫২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপ ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (৮ মে) সকালে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম (৪৭) ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে অটোরিকশাচালক আব্দুল গফুর (৫৫)। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ওয়াদুদ বলেন, ‘সকালে পাবনা থেকে একটি পিকআপ ভ্যান সিরাজগঞ্জ রোডের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও চালকসহ তিন জন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অটোরিকশাচালক মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
বিদ্যুতের খুঁটি পড়ে বিহারের মন্দিরে হুড়োহুড়ি, প্রাণ গেল ৭ জনের
এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন
গাড়িতে হামলা-ভাঙচুর, এমপি আমির হামজা আহত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস