বিদ্যুতের খুঁটি পড়ে বিহারের মন্দিরে হুড়োহুড়ি, প্রাণ গেল ৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ আগস্ট ২০২৬, ১৪:১৮আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৪:২৩

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের লক্ষ্মীসরাইয়ের অশোক ধাম মন্দিরে বিদ্যুতের খুঁটি পড়ে পদদলিত হওয়ার ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। সোমবার (১৭ আগস্ট) কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পুলিশ কর্মকর্তা শিবম কুমার সংবাদ সংস্থা এএনআইকে বলেন, শোনা যাচ্ছে, সেখানে একটি বিদ্যুতের খুঁটি পড়ে যায় এবং মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হন। এর ফলে পদদলিতের মতো ঘটনা ঘটে। তবে সবকিছু যাচাই করার পরই ঘটনার সঠিক কারণ বলা সম্ভব হবে বলে জানান তিনি।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, শ্রাবণ মাসে হিন্দু দেবতা শিবকে জল নিবেদনের জন্য মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড়ের মধ্যে এ ঘটনা ঘটে।

বেসামরিক কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানান, আহত এক ডজনের বেশি মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এএনআই প্রকাশিত ভিডিওতে হাসপাতালে স্বজনদের জড়ো হতে দেখা যায়। এ সময় উদ্ধারকারীরা আহতদের হাসপাতালে নিয়ে আসেন।

ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, লক্ষ্মীসরাইয়ের অশোক ধামের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। দুর্ঘটনায় ভক্তদের মৃত্যুর খবর আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।

তিনি আরও বলেন, শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের যথাযথ ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
৬০ দিনের সময়কে অপ্রাসঙ্গিক বললো ইরান, নেপথ্যে কী মার্কিন চুক্তি লঙ্ঘন
‘ইরানে পারমাণবিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন’
পাহাড়ের বুক চিরে নেমে আসে সাত ধারা
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড
চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড
৩০০ টাকার কাচাঁ মরিচ এখন ১০০ টাকা
৩০০ টাকার কাচাঁ মরিচ এখন ১০০ টাকা
৬০ দিনের সময়কে অপ্রাসঙ্গিক বললো ইরান, নেপথ্যে কী মার্কিন চুক্তি লঙ্ঘন
৬০ দিনের সময়কে অপ্রাসঙ্গিক বললো ইরান, নেপথ্যে কী মার্কিন চুক্তি লঙ্ঘন
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ