পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ জুন ২০২৪, ১২:০১ আপডেট : ০২ জুন ২০২৪, ১২:০১

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াফি (৮) ও ইশা (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরের দিকে তাড়াশ পৌরসভার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াফি ও ইশা পরস্পর আপন দুই বোন। তারা কোহিত গ্রামের হজরত আলীর মেয়ে। দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের দাদা স্থানীয় পৌর কাউন্সিলর রব্বেল আলী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কোহিত গ্রামের হজরত আলীর মেয়ে ইয়াফি ও ইশা গোসল করার জন্য বাড়ির পাশের পুকুরে নামে। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় তাদের খুঁজতে থাকেন শিশুদের মা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন। সেখান থেকে দুই বোনকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে কথা বলতে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

/কেএইচটি/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি