নওগাঁয় পুকুরে ভাসছিল একজনের লাশ

নওগাঁ প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ১৮:০৭ আপডেট : ০৫ জুন ২০২৪, ১৮:০৭

নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামের নালন্দা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বরিয়া গ্রামের বাসিন্দা আশরাফ আলী সকাল ১০টার দিকে জমিতে কৃষিকাজ শেষে পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য যান। পুকুরে জামা ভাসতে দেখে টান দিলে মরদেহ ভেসে ওঠে। তার চিৎকারে লোকজন ছুটে আসেন। পরে গ্রাম পুলিশ পলাশ চৌধুরী থানায় জানালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।’

ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের যেকোনও সময় পানিতে ডুবে প্রাণ হারান ওই ব্যক্তি। লাশে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি