উত্তরের প্রবেশদ্বারে বেড়েছে যানবাহনের চাপ, নেই ভোগান্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০২৪, ১৭:২৯আপডেট : ১৪ জুন ২০২৪, ১৮:৪২

ঈদ এলেই শুরু হয় বাড়ি ফেরার পালা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের মজাই আলাদা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। এর ফলে বৃহস্পতিবার (১৩ জুন) রাত থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে গাড়ির চাপ বাড়লেও এই মহাসড়কের কোথাও যানবাহনের কোনও ধীরগতি বা যানজট সৃষ্টি হয়নি।

শুক্রবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য সময়ের চেয়ে যানবাহন বেড়েছে কয়েক গুণ। তবে অন্যান্য সময়ের মতোই একদম স্বাভাবিক গতিতে সব যানবাহন চলাচল করছে। যার ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে কোনও ভোগান্তি নেই যাত্রী ও চালকদের। মহাসড়কে ট্রাফিক আইন মানাতে ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, ‘আমরা ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের ভোগান্তি এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এই মহাসড়কে প্রায় ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ড্রোন দিয়ে মহাসড়ক মনিটরিং ছাড়াও প্যাট্রল টিমের পাশাপাশি রয়েছে কুইক রেসপন্স টিম, অ্যাম্বুলেন্স, রেকারসহ বিভিন্ন ব্যবস্থা।’

সড়কে তৎপর রয়েছে পুলিশ সদস্য (ছবি: প্রতিবেদক)

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকে মহাসড়কে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। তবে কোথাও কোনও ভোগান্তি নেই। সব গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে। আমরা ধারণা করছি, শুক্রবার রাতে মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়তে পারে। আশা করছি মহাসড়কে যানজট এই ঈদেও সৃষ্টি হবে না। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।’

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. জাফর উল্লাহ রুবেল বলেন, ‘ধীরে ধীরে মহাসড়কে গাড়ির চপ বাড়ছে। তবে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। আমরা জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে প্রায় ৮০০ পুলিশ সদস্য ২৪ ঘণ্টা কাজ করছি। চাপ আরও বাড়লেও ঈদুল ফিতরের মতো এবারও সিরাজগঞ্জের মহাসড়কে যানজট সৃষ্টি হবে না বলে আশা করছি।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী