বগুড়া শহরে দুই যুবককে গুলি ও ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
১৮ জুন ২০২৪, ১১:৩৩আপডেট : ১৮ জুন ২০২৪, ১১:৩৩

বগুড়া শহরে প্রকাশ্যে দুই যুবককে ধাওয়া করে ধরে গুলি ও উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া গুলিবিদ্ধ একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ জুন) ঈদের দিন রাতে শহরের নিশিন্দারা চকরপাড়ায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গুলির একাধিক খোসা পাওয়া গেছে।

পুলিশ তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ বলতে পারেনি। তবে এলাকাবাসীরা বলছেন, দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়ার দুদু শেখের ছেলে নোমান আহমেদ শরীফ (১৯) ও নিশিন্দারা খাঁপাড়ার রফিকুল ইসলামের ছেলে রুমন ইসলাম (১৬)। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিশিন্দারা চকরপাড়ার মো. বাদলের ছেলে হোসাইন বুলেট (১৬)।

নিহতদের স্বজন ও এলাকাবাসীরা জানান, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র হাতে ২০ থেকে ২৫ জনের একদল দুর্বৃত্ত সোমবার রাত ১২টার দিকে নিশিন্দারা চকরপাড়ায় ইউক্যালিপটাস বাগানের কাঁটাতারের বেড়ার পেছনে গলিতে ঢোকে। তারা শরীফ, রুমন ও বুলেটকে ধাওয়া করে। বেড়ার কাঁটাতারের সঙ্গে শার্ট আটকে যাওয়ায় শরীফ পালাতে ব্যর্থ হন। এ সময় দুর্বৃত্তরা ৮/১০ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে তিন জন গুলিবিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা শরীফ ও রুমনকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। বুলেট পালিয়ে যাওয়ায় অল্পের জন্য বেঁচে যান।

গুলিবিদ্ধ বুলেটকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে ঘটনার পর থেকে স্বজনরা আহাজারি করছেন। ঘটনাস্থলে ২০ ফুট দূরত্বে নিহতদের জমাট বাঁধা রক্ত পড়ে আছে। সেখানে আগ্নেয়াস্ত্রের গুলির দুটি খোসা দেখা গেছে।

বগুড়া শহর যুবলীগের ১ নম্বর ওয়ার্ড শাখার নেতা আবদুর রহিম জানান, সোমবার রাত ১২টার আগে নিশিন্দারা চকরপাড়ায় তার ফুফাতো ভাই ব্যবসায়ী শরীফ, বন্ধু ব্যবসায়ী রুমন ও গ্রিল মিস্ত্রি বুলেট আড্ডা দিচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলিবর্ষণের পর ছুরিকাঘাতে শরীফ ও রুমনকে হত্যা করে। বাঁ পায়ে গুলিবিদ্ধ বুলেট পালিয়ে যাওয়ায় সে প্রাণে বেঁচে গেছে।

নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব জানান, দুই মারা গেছে এবং একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আহত অপরজনের পায়ে এক্স-রে করলে নিশ্চিত হওয়া যাবে তিনি গুলিবিদ্ধ কি না?

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের