একই সময়ে দুই ট্রেনের একটির বগি লাইনচ্যুত আরেকটির ইঞ্জিন বিকল

বগুড়া প্রতিনিধি
২৫ জুন ২০২৪, ১৭:৩৯আপডেট : ২৫ জুন ২০২৪, ১৭:৫১

বগুড়ার গাবতলীতে প্রায় একই সময়ে কাছাকাছি স্থানে কলেজ ট্রেনের বগি লাইনচ্যুত ও পদ্মরাগ এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার গাবতলী-সুখানপুকুর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

এর প্রায় দেড় ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন দিয়ে পদ্মরাগ এক্সপ্রেস লালমনিরহাটের দিকে রওনা দেয়। পরে বিকাল সাড়ে তিনটার দিকে লালমনিরহাট থেকে আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত কলেজ ট্রেনটিকে উদ্ধারের প্রস্তুতি শুরু করে। এর এক ঘণ্টা পর কলেজ ট্রেনটির লাইনচ্যুত বগিসহ তিনটি বগি উদ্ধার করা হয়। বগুড়া রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান এ তথ্য দিয়েছেন।

বগুড়া রেলওয়ের প্রকৌশল শাখা জানায়, গাইবান্ধার বোনারপাড়া ছেড়ে আসা বগুড়ার সান্তাহারগামী কলেজ ট্রেন (নং-৪৯২) মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাবতলীর সুখানপুকুর স্টেশনে দ্বিতীয় লাইনে প্রবেশের পর একটি বগি লাইনচ্যুত হয়। প্রায় একই সময় সান্তাহার ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেন খিরাপাড়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে লাইনচ্যুত কলেজ ট্রেনের ইঞ্জিন দিয়ে পদ্মরাগ এক্সপ্রেসকে গাবতলী স্টেশনে নেওয়া হয়। এরপর সান্তাহার জংশন থেকে ইঞ্জিন আনা হয়। প্রায় দেড় ঘণ্টা পর বেলা ১০টার দিকে ওই ইঞ্জিন পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনকে লালমনিরহাটে নিয়ে যায়।

৮ ঘণ্টা পর উদ্ধার

গাবতলী স্টেশন থেকে ফিরে আসা ইঞ্জিন কলেজ ট্রেনটিকে সান্তাহার নিয়ে গেলেও রেখে যায় লাইনচ্যুত বগিসহ তিনটি বগি। পরে রিলিফ ট্রেন এসে ৮ ঘণ্টা পর ওই তিনটি বগি উদ্ধার করে।

বগুড়া রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে লালমনিরহাট থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন সুখানপুকুরে আসে। বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধারকাজ সম্পন্ন হয়। তিনি আরও জানান, কলেজ ট্রেন প্রধান লাইনে না থাকায় ট্রেন চলাচলে কোনও প্রকার বিঘ্ন ঘটেনি।

/কেএইচটি/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
মাংস সংগ্রহ করে বাড়ি ফিরছেন শ্রমজীবীরা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি