পাবনায় মাদকবিরোধী অভিযানে হামলায় আহত ৬, কাউন্সিলরসহ আটক ৩

পাবনা প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ২১:৫৩আপডেট : ০৩ জুলাই ২০২৪, ২১:৫৩

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই সদস্যসহ ছয় জন আহত হয়েছেন। এ ঘটনার পর অভিযান চালিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শহরের রাধানগরের সিংগা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘বুধবার সন্ধ্যার দিকে সিংগা প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাদকবিরোধী অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজন। এ সময় তাদের আটক করে রাখেন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান রাজিব ও তার অনুসারীরা। খবর পেয়ে সদর থানা পুলিশ তাদের উদ্ধারে গেলে পুলিশের ওপর হামলা করা হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চার সদস্য ও পুলিশের দুই সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে কাউন্সিলর রাজিবসহ তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কাউন্সিলর আসাদুজ্জামান রাজিব ও তার অনুসারীরা আমাদের আটক করে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় ছয় জন আহত হন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম