বন্যার পানিতে নৌকা নিয়ে ঘুরতে বেরিয়ে ডুবে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪, ১৪:৩৮ আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৪:৩৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যার পানিতে ঘুরতে বেরিয়ে নৌকাডুবে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। 

শনিবার (৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- উপজেলা পৌর শহরের দারিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৬) ও একই মহল্লার তৌহিদের ছেলে তন্ময় (১৮)।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি মো. সবুজ রানা বলেন, রেশমবাড়ি এলাকায় একটি নৌকাডুবির ঘটনায় দুই জন মারা গেছেন ও একজন আহত হয়েছেন। তাদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহত ব্যক্তিও সেখানেই চিকিৎসা নিচ্ছেন। সেখানেই যাচ্ছি, এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খোরশেদ আলমের বরাত দিয়ে সেখানকার ডিউটি অফিসার মকবুল হোসেন বলেন, তারা ৯জন একটি নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিলেন। এ সময় নৌকাটি রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় পৌঁছাতেই ডুবে যায়। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।

তিনি বলেন, যেখানে নৌকাটি ডুবেছিল সেখানে অনেক পানি ছিল। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুই জনের লাশ উদ্ধার করে। ৯ জনের মধ্যে সাত জন সাঁতার জানায় তারা পাড়ে গিয়ে উঠলেও বাকি দুজন ডুবে মারা যান । তবে তারা সবাই বন্ধু কি না এটা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।

/এফআর/
সম্পর্কিত
মেঘনায় ট্রলারডুবিতে নিহত বেড়ে ৫, তিন ভাইবোনের পর বাবার মরদেহ উদ্ধার
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি