দায়িত্ব পালনের সময় পুলিশের গাড়ি থেকে পড়ে প্রাণ গেলো কনস্টেবলের

রাজশাহী প্রতিনিধি
১০ জুলাই ২০২৪, ২০:০০আপডেট : ১০ জুলাই ২০২৪, ২০:০০

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় কর্তব্যরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) ভোর ৪টার দিকে রায়ঘাটি গ্রামের কালভার্ট মোড়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুর্ঘটনায় তিনি মারা যান।

ওই পুলিশ সদস্য (কনস্টেবল) হলেন, মারুফ হোসেন (৪৮)। তিনি জয়পুরহাটের পেঁচুলিয়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহনপুর থানা পুলিশ এসআই আব্দুল হাইয়ের নেতৃত্বে ৯৯৯ পিকআপ যোগে রাত্রিকালীন টহল ডিউটি করছিলেন। পিকআপটি কামারপাড়া মোড়ের থেকে কেশরহাটের দিকে আসার সময় কার্লভাট মোড়ের কাছে পৌঁছা মাত্রই সামনে থাকা অটো চার্জার ভ্যানে হঠাৎ পেছনে ধাক্কা লাগলে পিকআপ চালক ব্রেক কষেন। এ সময় ব্রেক কাজ না করায় পিকআপের পেছনে থাকা পুলিশ সদস্য মারুফ হোসেন ও আব্দুর রাজ্জাক রাস্তার ওপর পড়ে যান। ফলে আব্দুর রাজ্জাকের হাত-পায়ে সামান্য ছিলা ফোলা জখম হন।

অন্যদিকে কনস্টেবল মারুফ হোসেন পাকা রাস্তার ওপর পড়ে গিয়ে পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে নাক-মুখ দিয়ে রক্ত এলে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা উদ্ধার করে সাড়ে ৪টার দিকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখানে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল বলেন, তিনি ২০২২ সালের ৩১ মে মোহনপুর থানায় যোগদান করেন। সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্য মারুফের মৃত্যুতে আমরা শোকাহত। তার লাশ রামেক হাসপাতাল থেকে পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। সেখানে দাফন সম্পন্ন হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি