ছেলেকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো দুজনেরই

জয়পুরহাট প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ২২:২৮ আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২২:২৮

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা পরিত্যক্ত রেল স্টেশনের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার সময় দুর্ঘটনাটি ঘটেছে।

মৃতরা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী শাহনাজ বেগম (২৫) ও ছোট ছেলে শোয়াইব (৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা পরিত্যক্ত রেল স্টেশন এলাকায় পাঁচ বছরের ছোট ছেলেকে নিয়ে রেল লাইনে দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন এসে ধাক্কা দিলে অনেক দূরে ছিটকে পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, উপজেলার বাগজানা রেল গেইটের দক্ষিণ দিকে পরিত্যক্ত রেল স্টেশন এলাকায় রেল লাইন ধরে হাঁটার সময় পেছন দিক থেকে ট্রেনের ধাক্কায় মা ও ছোট ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। রেল লাইনের ঘটনা সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি