তিন পুলিশ বক্সে আগুন, আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া অর্ণবকে মারধর

রাজশাহী প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ২১:৩৫আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২১:৩৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল চলাকালে রাজশাহীতে তিনটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় আন্দোলনকারীদের মারধরে আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের এক সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের এক সমন্বয়কারী। শনিবার সকালে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। তারা মিছিল নিয়ে তালাইমারী পৌঁছালে সেখানে থাকা পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে মিছিল নিয়ে নগরীর রেলগেট চত্বর অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় রেলগেট পুলিশ বক্সে ব্যাপক ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। এরপর আন্দোলনকারীরা ভদ্রা মোড়ে আরও একটি পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পাশাপাশি রাজশাহী স্টেশন এলাকায় শ্রমিক লীগ ও রেলগেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়সহ সড়কের পাশের বেশ কিছু স্থাপনাতেও ভাঙচুর চালিয়েছে তারা।

পুলিশ জানায়, আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নগর গোয়েন্দা পুলিশের সদস্য সাইফুল ইসলাম এবং রেলগেট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়ক রাকিব হাসান অর্ণবকে পিটিয়ে জখম করে। অর্ণব পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে বাধা দিয়েছিল। তিনি আন্দোলনকারীদের বলেছেন, আমরা কোথাও হামলা করতে আসিনি। এজন্য তার ওপর ক্ষুব্ধ হয় তারা।

পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, কয়েকদিন আগে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় অর্ণবকে এবং পুলিশ বক্স ভাঙচুরের ছবি তোলার সময় পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামকে পিটিয়ে জখম করা হয়। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কনস্টেবল সাইফুলের অবস্থা আশঙ্কাজনক। বিকাল ৪টার দিকে পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার হাসপাতালে সাইফুলকে দেখতে গেছেন। শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিয়েছেন।’

জামিরুল ইসলাম আরও বলেন, ‘পুলিশ আন্দোলনকারীদের বিক্ষোভে বাধা দেয়নি। তাদের বিক্ষোভ করতে দেওয়া হয়েছে। কিন্তু এরপরও তারা পুলিশ বক্সগুলোতে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া রাস্তার পাশের বেশ কিছু স্থাপনাতেও ভাঙচুর চালিয়েছে। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

এদিকে, আহত পুলিশ সদস্য সাইফুল ইসলামকে রামেক হাসপাতালে দেখতে গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি আহত পুলিশ সদস্যের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

অপরদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে তারা সাহেববাজার জিরোপয়েন্টে, নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়, রানিবাজার ও নগরভবনে অবস্থান নেন।

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি